পুলিশ কমিশনারের হাতে চট্টগ্রামস্থ নোয়াখালী সমিতির সুরক্ষ সামগ্রী প্রদান

সমিতির এই উদ্যোগের জন্য পুলিশ কমিশনারের প্রশংসা

0 165

গতকাল চট্টগ্রামস্থ নোয়াখালী সমিতির উদ্যোগে ফ্রন্ট লাইনের করোনা যোদ্ধা পুলিশের জন্য পুলিশ কমিশনারের হাতে ইমপোটেড মাস্ক ও স্ট্যালাইজ পিপিই প্রদান করেন সমিতির সভাপতি মো. মোজহারুল হক।

এসময় পুলিশ কমিশনার বলেন, করোনাকালীন আপনাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়, দেশের দুর্যোগময় মুহুর্তে এভাবে আপনারা আরো এগিয়ে আসবেন এটাই প্রত্যাশা করছি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি মো. ইব্রাহিম, মো. রুহুল আমিন, আবু জাফর মো. ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহম্মদ ভূঁইয়া, নির্বাহী সদস্য জসীম উল ইসলাম, হান্নান হায়দার ও আবু জাফর সালেহ।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।