বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের লিফলেট বিতরণ

0 6

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান সফল করতে বগুড়ায় লিফলেট বিতরণ করেছে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল। রবিবার (১৩ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করেন সংগঠনের নেতাকর্মীরা।

সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিলের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে ছাত্রদল নেতারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।