আবারও নোয়াখালী জেলা লকডাউন, বন্ধ থাকবে দোকানপাট গণপরিবহন

করোনার প্রকোপ বেড়ে যাওয়ার এই সিদ্ধান্ত

0 255

১৫ মে শুক্রবার থেকে আবারও নোয়াখালী জেলার সকল উপজেলার প্রত্যেকটি হাটবাজারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ব্যতীত অন্যান্য সকল দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে।

নোয়াখালী জেলা প্রশাসক এবং জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি তন্ময় দাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা যায়, জেলার বিভিন্ন হাটবাজার পরিদর্শন করে প্রতীয়মান হয়েছে যে, জনগণ সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা বা চলাফেরা করছে না, তাই জেলা করোনা প্রতিরোধ কমিটি জেলার সংসদ সদস্যগণ, স্বাস্থ্য বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহিত আলোচনাক্রমে আগামীকাল শুক্রবার ভোর ছয়টা থেকে জেলার সকল বাজারের মুদি, কাঁচামাল, ঔষধসামগ্রী সহ সরকার ঘোষিত নিত্যপ্রয়োজনীয় দোকান ব্যতীত সকল দোকানপাট এবং যেকোনো ধরণের গণপরিবহন পুনরায় বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয় এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।