নোয়াখালীতে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0 112

জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা ও পৌর শাখা শ্রমিক লীগ।

নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সোমবার বিকাল তিনটায় জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শুরু করা হয়।

পৌর শ্রমিক লীগের সভাপতি আলা উদ্দীন তারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সামছুদ্দীন জেহান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ‍্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব এ বি এম ছিদ্দিক নাছিম ও জেলা উপজেলা পৌর জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন নোয়াখালী পৌর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমির বাকের।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।