চাটখিলে বালতির পানিতে ডুবে ১৩ মাসের শিশুর মৃত্যু

0 1

নোয়াখালীর চাটখিল উপজেলায় বাথরুমে রাখা পানিভর্তি বালতিতে ডুবে আল আমিন নামে ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার দুলালপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুটি সবার অগোচরে বসতঘরের বাথরুমে প্রবেশ করে। সেখানে পানিভর্তি একটি বালতির কাছে খেলতে গিয়ে দুর্ঘটনাবশত পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।

মাত্র ১৩ মাস বয়সী শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এ ঘটনায় দুলালপুর গ্রামজুড়েও শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।