লক্ষ্মীপুরে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দিতে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুরাদ নামে এক বাক্প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুরাদ সদর উপজেলার চাঁদখালী গ্রামের বাসিন্দা। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে সুপারি পাড়ার জন্য গাছে ওঠার সময় বিদ্যুতের সংস্পর্শে আসেন মুরাদ। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
এ ঘটনায় স্থানীয়রা শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তাঁর মৃত্যুতে শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মুরাদের মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
