বেগমগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চৌমুহনী রেলস্টেশন থেকে এক কিলোমিটার উত্তরে টক্কার পোল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল হালিম জানান, ভোরে লাকসাম থেকে নোয়াখালীগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তি নিহত হন। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চলছে।