নোয়াখালীতে তিন চাইনিজ রেস্টুরেন্টকে জরিমানা

ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে খাবার তৈরি

0 118

ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে খাবার তৈরির অভিযোগে নোয়াখালী জেলা শহরের তিনটি চাইনিজ রেস্টুরেন্টকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে খাবার তৈরির অভিযোগে জেলা শহর মাইজদীর রোমাঞ্চিয়া চাইনিজকে ২৫ হাজার, শ্বশুরবাড়ী চাইনিজকে ২০ হাজার ও মাম্মা মিয়া চাইনিজকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এবং সুধারাম মডেল থানা পুলিশ।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।