নতুন ক্লিনিকাল ডিরেক্টর: অধ্যাপক ডা. নাজমুল হাসান
ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালের নতুন ক্লিনিকাল ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন নিউরো মেডিসিন বিশেষজ্ঞ সহকারি অধ্যাপক ডা. নাজমুল হাসান।

মঙ্গলবার (২২ অক্টোবর, ২০১৯ খ্রিঃ) সকালে সুমনা গ্রুপের চেয়ারম্যান ও ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. রুবাইয়াত ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশ এ নিয়োগ প্রদান করা হয়।
ডা. নাজমুল হাসান এর আগে একই হাসপাতালের চিফ অপারেটিং অফিসারের (সিওও) দায়িত্ব পালন করে আসছেন।
সুব্রত মণ্ডল, পাবলিক রিলেশন অফিসার, মোবাইল: ০১৬৮১৩৪৫২৩৬
