লক্ষ্মীপুরে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিললো শিশুর মরদেহ

0 159

লক্ষ্মীপুরে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে রাহিম নামে ১০ বছর বয়সী এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ মার্চ) দুপুরে সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

রাহিম স্থানীয় বাসিন্দা সফিউল্লাহর ছেলে ও স্থানীয় নূরানী মাদসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় মায়ের কাছে টাকা চেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় শিশু রাহিম। এরপর আর সে বাড়ি ফেরেনি। তাকে না পেয়ে এলাকায় মাইকিংও করা হয়। দুপুরে বাড়ির পাশের বাগানের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

লক্ষ্মীপুর মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) শিপন বড়ুয়া বলেন, মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।