রামগতিতে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

0 141

লক্ষ্মীপুরের রামগতিতে চর গাজী ইউনিয়নের রামগতির হাট বাজারে অগ্নিকান্ডে ১৯ টি দোকান ও ৩টি বসত ঘর পুড়ে যাওয়া ক্ষতিগগ্রস্তদের মাঝে উপজেলা পরিষদের পক্ষ থেকে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
বড়খেরী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত ২২ জনের হাতে এ সহায়তা তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল মোমিন, বড়খেরী ইউপি চেয়ারম্যান হাসান মাকসুদ মিজান, চর গাজী ইউপি চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন, প্যানেল চেয়ারম্যান ওসমান গণী, ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এ সময় উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে যতদূর সম্ভব সহায়তা প্রদান করার চেষ্টা করবো।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।