ফেনীতে ১২ লাখ টাকার চোরাই কাঠ উদ্ধার
ফেনীর ছাগলনাইয়ায় ১২ লাখ টাকার চোরাই কাঠবোঝাই একটি পিকআপ উদ্ধার করেছে বিজিবি।
রোববার দুপুরে বিজিবি’র ৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুজ্জামান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধুগ্রাম বিওপির একটি টহল দল শনিবার রাতে ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ থেকে ৬৬.০২ সেফটি চোরাই কাঠবোঝাই একটি পিকআপ উদ্ধার করে। ওই সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। উদ্ধার করা কাঠের দাম আনুমানিক ১২ লাখ টাকা।