ফেনীতে হরতালের সমর্থনে যুবদলের লাঠি মিছিল

145

টানা ৪৮ ঘণ্টার হরতাল ও নির্বাচন বর্জনের আহ্বানে ফেনীতে লাঠি মিছিল করেছে যুবদল।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরের দিকে শহরের জহিরিয়া মসজিদ থেকে শুরু হয়ে মিছিল বিএনপির ইসলামপুরস্থ অস্থায়ী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নইম উল্লাহ চৌধুরী বরাতের নেতৃত্বে মিছিলে নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে নির্বাচন বর্জন ও হরতালের পক্ষে স্লোগান দেন। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ হয়।

খবর পেয়ে র‌্যাব-পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনী টহল ও নিরাপত্তা জোরদার করে।

আরও পড়ুন

Comments are closed.