চাটখিলে মসজিদে জীবাণুনাশক ছিটানো
ফ্রেন্ডস ফরইভার ক্লাবের উদ্যাগে
আতঙ্ক নয়, জনসচেতনতাই পারে করোনাভাইরাস প্রতিরোধ করতে। আজ ২৭ মার্চ সকাল থেকে ‘ফ্রেন্ডস ফরইভার স্যোসাল হেল্প ক্লাব’র সদস্যরা করোনাভাইরাস প্রতিরোধে বদলকোট বাজার ও তৎসংলগ্ন আশপাশের সবগুলো মসজিদ, রাস্তায় চলমান যানবাহন ও বাড়িঘরগুলোতে জীবাণুনাশক ছিটানোর ব্যবস্থা করেন।
সংগঠনটি বিভিন্ন সামাজিক কাজের পাশাপাশি বিশ্বব্যাপী করোনাভাইরাস রোধের অংশ হিসাবে এটি করছেন। সামনে যারা এই মহামারীর দুর্যোগে অসহায় হয়ে পড়ছেন তাদের সাহায্যার্থে এগিয়ে আসতে চান।
