নেপালে বিমান দুর্ঘটনায় নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত
এলাকায় চলছে শোকের মাতম

সোমবার দুপুর ২টা ২০ মিনিটে নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস ২১১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিমানটিতে চার ক্রুসহ মোট ৭১ আরোহী ছিলেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত রফিকুজ্জামান রিমনের চাচাত ভাই গুলজার হোসেন মাসুদ আলোকিত চাটখিলকে জানান, রফিকুজ্জামান রিমন এনজিও প্রতিষ্ঠানে কাজ করতেন। পরিবার-পরিজন নিয়ে তিনি ঢাকার শুক্রাবাদে বসবাস করতেন। সুন্দরভাবেই দিনগুলো কাটছিল হঠাৎ একটি ঝড় এসে সব লন্ডভন্ড করে দিল। গ্রামের বাড়িতেই তাদের দাপনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে তাদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।
Comments are closed.