চাটখিলে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

770

নোয়াখালীর চাটখিলে ডাকবাংলো সংলগ্ন বে-সরকারি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আল ফারুক ইসলামী একাডেমীতে ৪ শিশু ছাত্রকে বলাৎকার করার অভিযোগে একই মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম (২৮) কে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে চাটখিল থানা পুলিশ সাইফুল ইসলামকে তার বাড়ী খিলপাড়া ইউনিয়নের সংকরপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে। সাইফুল ইসলাম সংকরপুর গ্রামের ইব্রাহিমের ছেলে।

সাইফুল ইসলাম আল ফারুক ইসলামি একাডেমীর শিক্ষক। ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে ওই মাদ্রাসার ৪ জন ছাত্রের অভিভাবক চাটখিল থানায় উপস্থিত হয়ে সাইফুলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে শিক্ষার্থীদেরকে বলাৎকারের অভিযোগ করে। চাটখিল থানার ওসি এমদাদুল হক সাইফুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

Comments are closed.