৩০ পথশিশুর পাশে দাঁড়ালো “পথশিশু কল্যাণ ফাউন্ডেশন নোয়াখালী শাখার সদস্যরা

0 130

করোনায় নিম্মবিত্ত বাবার আয় রোজগার গুটিয়ে যাওয়ায় ঈদে নতুন জামা কেনাটা ছিল পথশিশুদের কাছে স্বপ্নের মত। তাদের সে স্বপ্নকে ছুঁয়ে দেখার সুযোগ করে দিয়েছে পথশিশু কল্যাণ ফাউন্ডেশন নোয়াখালী শাখার অদম্য স্বেচ্ছাসেবীরা।

১১ মে দুপুর ১২ টায় বসুরহাট সরকারী মুজিব কলেজ মাঠে সুবিধাবঞ্চিত এসব পথশিশুর মাঝে নতুন জামাকাপড় প্রদান করা হয়।

এসময় এ কার্যক্রমের উদ্বোধন করেন বসুরহাট সরকারি মুজিব কলেজের ভাইস-প্রিন্সিপাল জনাবা সেতারা বেগম।

পথশিশু কল্যাণ ফাউন্ডেশন নোয়াখালী শাখার সাধারণ সম্পাদক নুরউদ্দিন বাদল এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা শাখার সভাপতি রাজিব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক সুমন, সমাজ কল্যাণ সম্পাদক ইমরান হোসেন, অর্থ সম্পাদক আকবর হোসেন মানসুর, দুই টাকার শিক্ষা উপকরণ বিষয়ক সম্পাদক নুসরাত ফাতেমা নুর সহ অদম্য সেচ্ছাসেবীরা।

“নিঃস্বার্থে সেবা করি পথশিশু মুক্ত বাংলাদেশ গড়ি ”
এই স্লোগানকে ধারণ করে অদম্য বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলছে পথশিশু কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ নোয়াখালী শাখার অদম্য সেচ্ছাসেবীরা।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।