হাতিয়ায় ৯ লক্ষ মিটার জাল জব্ধ করেছে কোষ্টগার্ড

0 87

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা ঘাট থেকে ৯ লাখ মিটার চরঘিরা ও ১০ টি নিষিদ্ব বিন্ধি জাল জব্দ করেছে কোষ্টগার্ড। বুধবার বিকালে অভিযান চালিয়ে কোষ্টগার্ড এ নিষিদ্ব জাল জব্ধ করে।
কোষ্টগার্ড হাতিয়া স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানাযায়যে চেয়ারম্যান ঘাট হয়ে এসব জাল এনে ব্যবসায়ীরা নলচিরা ঘাটে অবস্থান করছে। এসময় অভিযানে গেলে কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জালের মালিক পালিয়ে যায়। পরে ঘাটে একটি টমটম গাড়ির ওপর থেকে এসব জাল জব্ধ করা হয়।
গতকাল বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে কোষ্টগার্ডের হাতিয়া ক্যাম্পে এনে এসব জাল আগুনে পুড়িয়ে পেলা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের ফিল্ড অফিসার মো: নুরইসলাম।
এ ব্যাপারে হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান, নদীতে স্থিরভাবে বসানো সকল জাল মৎস্য সংরক্ষন আইন ১৯৫০ অনুযায়ী নিষিদ্ব। চরঘেরা ও বিন্ধি এ জাল দুটি স্থিরভাবে নদীতে খুটিদিয়ে মাছ ধরা হয়। তাই সরকার এ আইন অনুযায়ী এ দুটি জালকে নিষিদ্ব ঘোষনা করেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।