হাতিয়ার মানুষ এতো অবহেলিত কেন?

0 204

হাতিয়ার মানুষকে প্রতিদিন এভাবে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়। নেই কোন জীবন রক্ষাকারী জ্যাকেট! তার উপর অতিরিক্ত যাত্রী এবং অতিরিক্ত ভাড়া তো আছেই!

আল্লাহ না করুক এই লঞ্চটি যদি ডুবে যায়, তাহলে এই মানুষ গুলোর শেষ রক্ষা কি হবে? এদের মধ্যে কয়জন নদী পাড়ি দিয়ে কিনারে পৌঁছাতে পারবে?

গত কয়দিন আগেও এই নদীতে একটি দুর্ঘটনায় নববধূসহ ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ আছে অনেকেই।

হাতিয়া তো আমাদের নোয়াখালীরই গুরুত্বপূর্ণ একটি উপজেলা। তাহলে কেন এই উপজেলার মানুষগুলোকে এতো অবহেলা! কেন তাদেরকে প্রতিদিন এভাবে জীবনের ঝুঁকি নিয়ে নদী পাড়ি দিতে হবে? এদের জন্য কি ঝুঁকি মুক্ত উন্নত কোন ব্যবস্থা নেওয়া যায় না? আমাদের বড় বড় কথা বলার লোকেরা কোথায় এখন? তারা কি এসব দেখে না, নাকি দেখেও না দেখার ভান করে থাকেন। আর কত মানুষের জীবন গেলে আমাদের ঘুম ভাঙবে!

এই রুটে যাতায়াতকারীরা প্রতিদিন অসংখ্য অভিযোগ করেন, সামনের দিকে হাতিয়াবাসীর দীর্ঘদিনের যাতায়াত সমস্যার একটি সুষ্ঠ সমাধান চাই।। সেই সাথে দালাল এবং সিন্ডিকেট মুক্ত একটি সুন্দর যাতায়াত ব্যবস্থা চাই।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।