স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

0 59

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুর গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২২ এপ্রিল) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।

 

 

 

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসচিব (আইন শাখা) আবু নাছের টিপু ঢাকা পোস্টকে জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কাদের আজ সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি সিঙ্গাপুর গেছেন।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শিগগিরই তিনি ঢাকায় ফিরবেন।

গত ২১ ফেব্রুয়ারি রুটিন চেকআপের জন্য ভারতের দিল্লি যান ওবায়দুল কাদের। দিল্লির মেজেন্টা হাসপাতালে তার শারীরিক চেকআপ করা হয়।

আরও পড়ুন

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

চাটখিল পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সাথে বিভিন্ন আলাপ-আলোচনা করেন চাটখিল পৌর মেয়র মো.নিজাম উদ্দিন।

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন চাটখিল পৌর মেয়র নিজাম উদ্দিন

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।