সোনাইমুড়ীতে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

0 175

নোয়াখালীর সোনাইমুড়ীতে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা প্রশিক্ষণ দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন মিলনায়তনে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষকে এই প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট’-এর ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন’ প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন ৩৯টি সূচকের পাশাপাশি স্থানীয় চাহিদার ভিত্তিতে অতিরিক্ত আরেকটি সূচক চিহ্নিত করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ অংশগ্রহনে ৫ গ্রুপে বিভক্ত হয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো উপস্থাপন করে।
উপজেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টিনা পাল।এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। আওয়ামীলীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের, ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন। মহিলা ভাইস চেয়ারম্যান ডা.আয়শা আক্তার পারুল। সমাজসেবা অফিসার মোশারেফ হোসেন। মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মাওলা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পতিতবন্ধু দেবনাথ। অম্বরনগর ইউনিয়ন চেয়ারম্যান আকতার হোসেন দুলু প্রমুখ।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।