সোনাইমুড়ীতে বিজয় দিবস পালিত
সোনাইমুড়ীতে বিপুৃল উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মার্যদায় ৪৮তম মহান বিজয় দিবস পালিত হয়।প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, বিএনপি, জাতীয়পার্টি, জাসদ, সোনাইমুড়ী সরকারী কলেজ, হামিদিয়া কামিল মাদ্রাসা, সরকারী মডেল উচ্চবিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৯ টায় সোনাইমুড়ী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের কুচকাওয়াজ প্রদর্শন ও পুরষ্কার বিতরণ করা হয়।
উপজেলা মাঠে মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহীম। উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পালের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, সহ-সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার, জেলা আওয়ামীলীগ ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কিং মোজাম্মেল, সদস্য ভিপি নুরুল হক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, উপজেলা আওয়ামী লীগ সদস্য শামছুল হক।
এ সময় উপজেলা পরিষদে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ম্যুরাল, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করা হয়। এর আগে নোয়াখালী জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক তৌহিদা-মানিক ট্র্রাস্ট কর্তৃক নির্মিত তৌহিদা রহমান উপজেলা পরিষদ জামে মসজিদ উদ্বোধন করেন।