সোনাইমুড়ীতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলায় আহত- ২

0 185

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলায় আহত- ২নোয়াখালীর সোনাইমুড়ীতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সন্ত্রাসীর হামলায় কলেজছাত্রীর দুই ভাই আবু মূসা ও মো বাবু মারাত্মক আহত হয়েছে।

শনিবার রাত আটটার দিকে উপজেলার নাটেশ্বর মুসলিমগঞ্জ বাজারের জহিরের দোকানে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় সোনাইমুড়ী থানায় অভিযোগ হয়েছে।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, নাটেশ্বর পথেহপুর ভূঁইয়া বাড়ির জাহাঙ্গীর আলমের মেয়ে পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এসএ কলেজের শিক্ষার্থী মোবাশ্বেরা তামিম(১৭) কলেজে আসাযাওয়ার সময় বজরা ইউপির চাঁদপুর গ্রামের শামছুল আলমের ছেলে ছোটন কয়েকজন বখাটেকে নিয়ে প্রায় সময় তাকে উত্যক্ত ও প্রেম নিবেদন করে থাকে। বিষয়টি মোবাশ্বেরা তার পরিবারকে জানায়। গত ১৮ নবেম্বর বখাটে ছোটন তার কয়েকজন বন্ধুকে নিয়ে কলেজ শিক্ষার্থী মোবাশ্বেরাদের বাড়ির আঙ্গিনায় ঘুরাঘুরি করতে দেখে তার চাচাতো ভাই আবু মুসা ও বাবু প্রতিবাদ করলে বখাটে ছোটন তাদের হুমকি ধমকি দিয়ে চলে যায়। এরই জের ধরে শনিবার রাতে নাটেশ্বর বড়বাড়ির জহিরের দোকানে ছোটন তার লোকজন নিয়ে আবু মুসা ও বাবুর উপর অতর্কিত হামলা চালায়। তাদের আত্মচিৎকার শুনে স্থানীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
সোনাইমুড়ী থানার ওসি আব্দুস সামাদ জানান, এই বিষয় থানায় লিখিত অভিযোগ হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।