সুবর্ণচরে কুখ্যাত ডাকাত সর্দার আটক
নোয়াখালীর সুবর্ণচর থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে পুলিশ ওই ডাকাতকে ধাওয়া করে সৈকত ডিগ্রি কলেজের দক্ষিণের একটি বাড়ির সামনে থেকে আটক করা হয়।
আটক মো. রিয়াজ হাতিয়ার ভূমিহীন বাজার এলাকার আজিজুল হকের ছেলে। এ সময় পুলিশ তার কাছ থেকে দুটি এলজি, কার্তুজ, রামদা, কিরিচ ও হুকসহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করে।
চরজব্বর থানার ওসি মো.সাহেদ উদ্দিন বলেন, স্থানীয়দের গোপন তথ্যের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে এক ডাকাতকে আটক করা হয়েছে। অন্যান্য ডাকাতদের আটকের চেষ্টা চলছে। আটক ডাকাতের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।