সরকারের আদেশ অমান্য করে বদলকোট স্কুলে চলছে প্রাইভেট

0 250

নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আতঙ্কের মধ্যে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী দীপু মনি সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানিয়ে বলেন, ‘সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যাতে বাড়িতে থাকে তা সবাইকে নিশ্চিত করতে হবে।’ মন্ত্রিসভার বৈঠক থেকে এ সিদ্ধান্ত এসেছে জানিয়ে দীপু মনি বলেন, কোচিং সেন্টারের ক্ষেত্রেও এ সিদ্ধান্ত কার্যকর হবে। সকল বিষয়ে উপেক্ষা করে চাটখিল উপজেলার বদলকোট উচ্চ বিদ্যালয়ে সকাল থেকে শুরু হয়েছে প্রাইভেট পড়ানো। ব্যাগভর্তি বই নিয়ে বিদ্যালয়ে প্রাইভেট পড়তে গিয়েছে অনেকেই। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দিদারুল আলম বলেন, বিষয়টি খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। জাতীয়ভাবে, ১ এপ্রিল থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু’র সূচি রয়েছে। তার আগেই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার পরবর্তী সিদ্ধান্ত দেবে বলে জানান শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।