সবুজ বাংলাদেশ চাটখিল উপজেলা কমিটি গঠিত

তুষার সভাপতি, মোতালেব সাধারণ সম্পাদক

0 201

চাটখিল উপজেলায় দেশের স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ বাংলাদেশ’র নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। করোনাকালীন সময়ে সারাদেশে লাশ দাফনে দেশব্যাপী কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। দেশের এই সংগঠনটি বনায়ন, পরিবেশ দূষণ, বাল্য বিবাহ রোধ, কৃষি ভিত্তিক সমাজ ও মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে।

চাটখিল উপজেলায় নবগঠিত কমিটির সভাপতি সাঈদ মুহাম্মদ তুষার, সহসভাপতি প্রভাষক মহিউদ্দিন বাবু, মঞ্জুর হোসেন পলাশ, আরিফ হোসেন, জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল মোতালেব, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল ইসলাম ও গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, গোলাম রাব্বানী ইমন, কাইজার আহম্মদ আবির, অর্থ সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদিকা শারমিন আক্তার, সহ-নারী বিষয়ক সম্পাদিকা আসমা আক্তার, কৃষি বিষয়ক সম্পাদক আবিদ রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুব্রত রায়, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অভি কৃষ্ণ মজুমদার, পরিকল্পণা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন হিরু, সাহিত্য বিষয়ক সম্পাদক সাফায়েত হোসেন, পাঠাগার বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন বাবু, নোয়াখালী জেলা কমিটির সভাপতি রিয়াদ উদ্দিন রকি ও সাধারণ সম্পাদক মহিন উদ্দিন বিকম নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান ও মঙ্গল কামনা করেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।