শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরীর মরদেহ আসবে বুধবার

আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর (৮) মরদেহ বুধবার শ্রীলঙ্কা থেকে দেশে আনা হবে। তার পরিবার থেকে এ তথ্য জানা গেছে। বুধবার বেলা ১১টায় একটি ফ্লাইটে জায়ানের কফিন দেশে আসবে বলে জানানো হয়।

0 279

এর আগে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছিলেন, আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর (৮) লাশ মঙ্গলবার শ্রীলঙ্কা থেকে দেশে আনা হবে। তার জামাতা মশিউল হক চৌধুরী সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁকে এখনই দেশে আনা হচ্ছে না।

এদিকে সোমবার সকালে শেখ সেলিমের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান তিনি।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।