শপথ নিলেন চাটখিলের মেয়র নিজাম উদ্দিন ভিপি

আরো সাথে ছিলেন ১২ জন কাউন্সিলর

0 449

শপথ নিয়েছেন চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি।
বুধবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ অনুষ্ঠানে তিনি এবং বিজয়ী ১২ জন কাউন্সিলর শপথ নেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি তাদেরকে শপথ বাক্য পাঠ করান।

একই সাথে চট্টগ্রাম বিভাগের সাতটি পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরসহ ৯১ জন জনপ্রতিনিধি শপথ গ্রণহ করেন।

শপথগ্রহণ শেষে চাটখিল সমিতি-চট্টগ্রামসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।