লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক’র ব্যক্তিগত সহকারী রফিকের ইন্তেকাল
লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত সহকারী রফিকুল ইসলাম মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ এলাকার চরহাজারি গ্রামে জন্মগ্রহণ করেন।
এদিকে রফিকের মৃত্যুতে লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউছুফ অত্যন্ত শোকাহত। তিনি আলোকিত চাটখিলকে বলেন, ‘রফিক প্রথমদিন তথা ১৯৯২ সাল থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে এ কোম্পানির সমৃদ্ধির জন্য নিবেদিত ছিলেন। কোন কাজকে পরের দিনের জন্য রেখে যেতেন না। কোম্পানির অনেক দুর্যোগময় সময়ে একাগ্রতার সাথে দায়িত্ব পালন করেছেন। আমি তার আত্মার শান্তি কামনা করছি।’
আজ শুক্রবার ফজরের নামাজের পর তাকে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
তিনি মৃত্যুকালে স্ত্রী ও দু’সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।