লন্ডনব্রিজে ভয়াবহ গোলাগুলি, অস্ত্রধারী নিহত

0 153

যুক্তরাজ্যের লন্ডনব্রিজে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এসময় পুলিশের গুলিতে এক অস্ত্রধারী নিহত হয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মিররের খবরে বলা হয়েছে, গোলাগুলির ঘটনার পর এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ভীতি সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বর্ণনা দিয়ে খবরে বলা হয়েছে, হঠাৎ করে সেখানে গোলাগুলি শুরু হয়। অন্তত ১০ রাউন্ড গুলি ছোড়া হয়। এসময় পুলিশের গুলিতে এক অস্ত্রধারী নিহত হন। তার হাতে চাকু ছিল।

আরেক ব্যক্তি বলেন, আমি লন্ডন ব্রিজ থেকে একটু দূরে ছিলাম। কিন্তু আমি গুলির শব্দ শুনতে পাই।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।