লক্ষ্মীপুরে ৫ জয়ীতাকে সংবর্ধণা ও সম্মাননা প্রদান

0 139

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুর জেলা পর্যায়ে ৫ জয়ীতাকে সংবর্ধণা ও সম্মাননা অনুষ্ঠান দুপুরে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভৃঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানম, জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন লিকা প্রমুখ।
আলোচনা সভা শেষে অর্থনেতিকভাবে সাফল্য অর্জনকারী রওশন আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সুষমা সরকার, সফল জননী নারী শামীমা শাহীনস সুলতানা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী শিরিন আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ফরিদা ইয়াছমিন লিকা জেলা পর্যায়ে জয়ীতা হিসেবে সম্মাননা হিসেবে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।