লক্ষ্মীপুরে সাহিত্য সম্মেলনে সেলিনা হোসেনকে সংবর্ধনা
লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাহিত্য সম্মেলন, গুনিজন সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলা পরিষদ মিলমায়তনে এ সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার দুইজন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিত অতিথিরা হচ্ছেন, কথা সাহিত্যক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড.এ এস এম মাকসুদ কামাল।
জেলা সাহিত্য সংসদের সভাপতি ডা. সালাহ উদ্দিন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসেন প্রমূখ। এতে স্বাগত বক্তব্য রাখেন, সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন। পরে সম্মানীত অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। এ সময় অন্যান্য অংশগ্রহনকারী কৃতকার্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।