লক্ষ্মীপুরে তিন দিন ধরে নিখোঁজ হাসান উদ্দিন, সন্ধান চায় পরিবার

0 15

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের হাসান উদ্দিন (৩৩) নামের এক ব্যক্তি গত শনিবার থেকে নিখোঁজ রয়েছেন। তাঁর কোনো সন্ধান না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার থেকে হাসান উদ্দিনের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। এ অবস্থায় তাঁকে খুঁজে পেতে সবার সহযোগিতা চেয়েছে পরিবার।

কোনো ব্যক্তি হাসান উদ্দিনকে কোথাও দেখে থাকলে অথবা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: ০১৭৫৯৮৭৫৯৪০

নিখোঁজ হাসান উদ্দিনের সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ছবি ও তথ্য ছড়িয়ে দিয়ে সহযোগিতা কামনা করেছে পরিবার। তাঁদের আশা, সবার সম্মিলিত প্রচেষ্টায় তিনি দ্রুত সুস্থ ও নিরাপদে ফিরে আসবেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।