লক্ষ্মীপুরে ডিবির জালে অস্ত্রসহ একাধিক মামলার পলাতক আসামি

159

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শিশু পার্ক এলাকা থেকে একটি দেশীয় এলজিসহ একাধিক মামলার পলাতক আসামি হাফিজ মোল্লাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত হাফিজের বাড়ি রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়নের উত্তরগ্রাম কেথুড়ী গ্রামে।

 

রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ডিবি (ওসি) সাহাদাত হোসেন টিটো।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে রামগঞ্জ শিশু পার্কের সামনে থেকে হাফিজকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে একটি দেশি এলজি উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা সংস্থার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। এছাড়াও হাফিজের বিরুদ্ধে রামগঞ্জ থানায় ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন

Comments are closed.