রায়পুরে হাসপাতাল থেকে অসুস্থ ভাগ্নীকে দেখে বাড়ি ফেরার পথে নিহত-১, আহত-১
লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অসুস্থ বোনের মেয়ে কে দেখে বাড়ি ফেরার পথে লক্ষ্মীপুর রায়পুর সড়কের শিকদার রাস্তা নামক স্থানে দ্রতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ফরাজি বাড়ির আবদুল মোতালেব এর দুই ছেলের ছোট ছেলে দেলোয়ার হোসেন ফরাজি ঘটনাস্থলেই মারা জান, অপর সহোদর বড় ভাই মো: হোসেন মিস্ত্রী কে আশংকা জনক অবস্থায় পুলিশ ও স্থানীয়দের সহযোগিতা লক্ষ্মীপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সোমবার (২৩ ডিসেম্বর ২০১৯) আনুমানিক রাত ১০:৩০ মিনিটে এই দূর্ঘটনার ঘটে।
রিপোর্ট লেখা পর্যন্ত কাভার্ড ভ্যানের কোন তথ্য পাওয়া যায়নি।
রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।