রামগতিতে পুলিশের অভিযানে তিন মাদক কারবারিসহ আটক ৪

0 13

লক্ষ্মীপুরের রামগতিতে পুলিশের বিশেষ অভিযানে তিন মাদক কারবারিসহ মোট চারজনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে রামগতি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে আহমদ উল্লাহ মেম্বারের বাড়ির সামনে একটি গ্যারেজে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন ফয়সাল খন্দকার, জুয়েল মেস্তরী ও ইসরাফিল ব্যাপারী। একই রাতে পুলিশের বিশেষ অভিযানে আরও একজনকে আটক করা হয়। এ নিয়ে মোট চারজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে আদালতে পাঠানো হয়েছে।

তবে অভিযানে আটক চতুর্থ ব্যক্তির নাম-পরিচয় এবং মাদক উদ্ধারের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকেও বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।