রামগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে ৮ শত লাল-সবুজ ছাতা বিতরণ

0 204

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় এলজিএসপির অর্থায়নে ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদ উল্যাহর উদ্যোগে শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৮ শত শিক্ষার্থীর মধ্যে শনিবার দুপুরে লাল-সবুজ ছাতা বিতরন করা হয়েছে।

ইছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহিদ উল্যাহর সভাপতিত্বে ছাতা বিতরণ অনুষ্ঠানে লাল-সবুজের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীন জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামসুল ইসলাম ফারুক, প্রধান শিক্ষক দিলিপ চন্দ্র পাল, ছাত্রলীগ সভাপতি রিপন ভুইয়া প্রমুখ।

এসময় তারা শিক্ষার্থীদের শপথ করান দুনীর্তি, মাদক, বাল্য বিয়েসহ বিভিন্ন অপরাধমুক্ত সমাজ এবং সুন্দর ও আদর্শ জীবন গড়ার।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।