রামগঞ্জে বাঁধন ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি অনুষ্ঠিত

0 216

লক্ষ্মীপুরের রামগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধায় ভাদুর ইউনিয়ন পরিষদ চত্বরে সংঘঠনের ১০ বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বাঁধন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সামছুল আলম নিপ্পনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন।
সভাপতি মুহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদুর ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভুইয়া, রামগঞ্জ থানার এস আই জহির উদ্দিন, রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি সাংবাদিক ফারুক হোসেন, নিচহরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ বিল্লাল হোসেন, জিয়াউল হক হাই স্কুল এ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মনির হোসেন, সমাজসেবক তসলিম মোল্লা, রামগঞ্জ আধুনিক হসপিটালের এমডি নাজমুল হাসান পাটওয়ারী, কেথুড়ি বি.এফ ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ মজিবুল হক, তরুন ব্লাড ফাউন্ডেশনের সভাপতি জোবায়ের হোসেনসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানকে আরো প্রানবন্ত করে।
বাঁধন ফাউন্ডেশন সভাপতি মুহাম্মদ মাসুম বিল্লাহ জানান, ১০বছর পূর্তি উপলক্ষে নাগমুদ বাজার এতিমখানায় এতিমদের নিয়ে ১ বেলা খাবার ব্যাবস্থা, রামগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন নির্মান, ফ্রি ব্লাড গ্রুপিং ও সপ্তাহব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচি নেয়া হয়েছে। তিনি আরো জানান, সকলের ঐকান্তি প্রচেষ্ঠায় গত ১০ বছরে ৮শ সদস্য ৮শ ৫০ ব্যাগ রক্তদান করেছেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।