রামগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম

শিশু অপহরণ চেষ্টা ব্যর্থ

0 178

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট গ্রামে শনিবার সন্ধ্যায় চাঁদা না পেয়ে দুই বছরের শিশু মনিকাকে অপহরণ করতে গিয়ে ব্যর্থ হয়। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা শিশুকে ছুড়ে ফেলে শিশুর মা ও প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী ফাতেমা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করেছে।

সূত্র জানায়, উপজেলা ভোলাকোট গ্রামের ফরাজি বাড়ির প্রবাসী মোতাহের হোসেন বাড়িতে পাকা ভবন নির্মাণ করার সময় জুয়েলের নেতৃত্বে তার লোকজনে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

শনিবার বিকালে প্রবাসী বাড়িতে রয়েছে এমন সংবাদ পেয়ে জুয়েল ও তার লোকজন বাড়িতে উপস্থিত হয়ে প্রবাসী মোতাহের হোসেনকে না পেয়ে তার আরেক প্রবাসী ভাই আলাউদ্দিনের দুই বছরের শিশু মনিকাকে অপহরণের উদ্দেশ্যে তুলে নিয়ে যাওয়ার সময় শিশুর মা ফাতেমা বেগম বাধা দেয়। এ সময় জুয়েল প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী ও শিশুর মা ফাতেমাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ফাতেমার চিৎকারে গ্রামের নাহিদ, মিরাজ, রিপন ও রহমত উল্যাহ দৌড়ে এলে জুয়েল ও তার লোকজন হকস্টিক ও লোহার রড দিয়ে তাদেরও পিটিয়ে আহত করে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।