রামগঞ্জে এলডিপির সভাপতি সম্পাদকের বিএনপিতে যোগদান
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)র উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। আজ শনিবার দুপুরে পৌর বিএনপির এক নেতার বাসভবনে বিএনপি নেতাকর্মীরা তাদের ফুলের তোড়া ও মিষ্টিমুখ করে বরন করে নেন।
সদ্য যোগদানকৃত নেতাকর্মীরা এসময় জানান, গুটি কয়েক লোকের কাছে কেন্দ্রীয় এলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিম জিম্মি। বিগত জাতীয় সংসদ নির্বাচনে অত্র আসন থেকে জোটগত কারনে ধানেরশীষ প্রতীকে তিনি নির্বাচন করলেও তৃণমূল নেতাকর্মীদের সাথে ছিলো বিশাল দুরুত্ব। দলের ভিতরে রয়েছে চরম বিশৃঙ্খলা। জাতীয় সংসদ নির্বাচনে দলের নেতাকর্মীরা হামলা মামলার শিকার হলেও তিনি কোন খোঁজ খবর নেননি। বিএনপিতে যোগদানকৃত নেতাকর্মীরা হলেন, উপজেলা এলডিপির ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সভাপতি কবির হোসেন, নুরুল ইসলাম ও খলিলুর রহমানসহ বেশ কিছু নেতাকর্মী।
যোগদানকৃত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবদুর রহিম, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু, মিজানুর রহমান ঠাকুর, পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা যুবদল সভাপতি গিয়াস উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক কবির হোসেন কানন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আওরঙ্গজেব বাবলু, উপজেলা যুবদল নেতা জামাল পাটওয়ারী, লামচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহম্মেদ ও সাবেক ছাত্রদল নেতা আতিকুর রহমান রিপন প্রমূখ।
