রাজবন্দিদের মুক্তির ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজবন্দিদের মুক্তির ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

216

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আইনমন্ত্রী আনিসুল হককে সত্যিকারের রাজবন্দিদের মুক্তির ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

ঐক্যফ্রন্টের সঙ্গে গণভবনে প্রধানমন্ত্রীর সংলাপ। ছবি: পিআইডি

বুধবার (৭ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে ১৪ দলের সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, নির্বাচনের সময় মন্ত্রী-এমপিরা কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা নেবেন না।

দ্বিতীয় দফা এ সংলাপে অাওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের ১১ জন এবং ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ১১ জন সংলাপে প্রতিনিধিত্ব করেন।

ড. কামাল হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন- ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মাহসচিব মির্জা ফখরুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহ‌মদ, জাসদের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, গণফেরামের মহাসচিব মোস্তফা মহ‌সিন মন্টু, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত ‌চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মা‌লেক রতন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার কেন্দ্রীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নেতৃত্বে সংলাপে ১৪ দলীয় জোটের প্রতিনিধিদলে যে ১১ জন ছিলেন- আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ সেলিম, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, অ্যাডভোকেট আনিসুল হক, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, স ম রেজাউল করিম, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন।

আরও পড়ুন

Comments are closed.