রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন নোয়াখালীর আওয়ামী রাজনীতির অভিভাবক একরাম চৌধুরী
রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন বৃহত্তর নোয়াখালীর আওয়ামী রাজনীতির অভিভাবক একরামুল করিম চৌধুরী। গতকাল সোমবার রাতে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে রাজনীতি থেকে বিদায় নেওয়ার পোস্ট দিয়েছেন।

তিনি লিখেছেন, আগামী ২১/১১/২০১৯ নোয়াখালী জেলা আওয়ামীলীগের সম্মেলন। এই সম্মেলনের মাধ্যমে আমার রাজনীতির বিদায় হবে কারন আমি শারীরিক ভাবে অসুস্থ। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি নোয়াখালী জেলা আওয়ামী পরিবারের কাছে।
