যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস পেলেন নোয়াখালীর ইমরান মাহমুদ
নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের উপদ্দিলামছি গ্রামের কৃতি সন্তান ইমরান মাহমুদ যুক্তরাজ্যের Ulster University থেকে BSc Honours in Computing Systems ডিগ্রিতে First Class অর্জন করেছেন। চলতি বছরের সেপ্টেম্বর মাসে তিনি স্নাতক শিক্ষা সম্পন্ন করেন।
ইমরান মাহমুদের শিক্ষাজীবনের শুরু থেকেই সাফল্যের ধারাবাহিকতা রয়েছে। ২০১৯ সালে তিনি চাপরাশিরহাট এ. র. সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে দাখিল এবং ২০২১ সালে ঢাকার তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম সম্পন্ন করেন।
স্নাতক পর্যায়ে ইমরানের ফাইনাল-ইয়ার প্রজেক্টের বিষয় ছিল “Raspberry Pi-based Smart Ballot Box/Security System”। প্রযুক্তিনির্ভর এই প্রকল্পের মাধ্যমে তাঁর আগ্রহ ও দক্ষতারও প্রতিফলন ঘটে।
বর্তমানে ইমরান মাহমুদ যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানে Administrative Officer হিসেবে কর্মরত আছেন। ভবিষ্যতে প্রযুক্তি, কোয়ান্টাম কম্পিউটিং ও সিকিউরিটি বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করে পিএইচডি করার পরিকল্পনা রয়েছে তাঁর।
ইমরানের এই সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর এই অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। একই সঙ্গে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের জন্য তাঁর প্রতি শুভকামনা জানিয়েছেন তারা।
