মোহাম্মাদপুর আনোয়ার আলী ইসলামিয়া আলিম মাদ্রাসার ৪র্থ তলা ভবন উদ্বোধন করেন-আলহাজ্ব জাহাঙ্গীর কবির

0 226

নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর আনোয়ার আলী ইসলামিয়া আলিম মাদ্রাসার চতুর্থ তলা ভবন উদ্বোধন করেন চাটখিল উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহিদ উল্যাহ, অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা নুর মোহাম্মদসহ এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব জাহাঙ্গীর কবির বলেন, “যে দেশের নাগরিক যত শিক্ষিত সেই দেশ তত উন্নত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্য শোষণ-বঞ্চনা মুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলা। শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে সরকার বছরের শুরুতেই শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদান, শিক্ষা বৃত্তি, বিনা বেতনে লেখা পড়াসহ শিক্ষা সহায়ক হিসেবে প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন তৈরি, ডিজিটাল ল্যাব, বৈজ্ঞানিক যন্ত্রপাতির জোগান দিয়ে যাচ্ছে।”

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।