মেঘনা পাড়ে পালিত হলো ‘উপকূল দিবস’

0 164

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় গোর্কির আঘাতে ১৯৭০ সালের ১২ নভেম্বর নিহতদের স্মরণে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ‘উপকূল দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে রামগতি আছিয়া পাইলট উচ্চ বিদ্যালয় ও রামগতির শারদাঞ্জলি ফোরাম যৌথভাবে এ দিবসের দাবিতে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

দিবসটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে রামগতি উপজেলায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে ৩ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, মেঘনার পাড়ের স্থানীয় জেলে, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহন করেন।

সভায় বক্তব্য রাখেন আছিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক, রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডাঃ কামনাশীষ মজুমদার, প্রভাষক রিনোজিৎ দাস, সাংবাদিক মিসু সাহা, শওকত এমরান ও লিংকন সাহা প্রমুখ। এ সময় বক্তারা ১২ নভেম্বর নিহতের স্মরণে এ দিনকে সরকারিভাবে উপকূল দিবস ঘোষণার দাবি জানান।

প্রসঙ্গত, ১৯৭০ সালে এই দিনে লক্ষ্মীপুরসহ উপকূলের ১৬ জেলায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে সরকারিভাবে ৫ লাখ, তবে বেসরকারি হিসেবে ১০ লাখ মানুষ মারা যায়। লক্ষ্মীপুরে প্রাণহানী ঘটে ৫০ হাজার মানুষের। ২০১৭ সালের ১৮ মার্চ জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা এ দিনকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে প্রাণহানির ঘটনা হিসেবে স্বীকৃতি দেয়।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।