মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে একজন নিহত, নিখোঁজ ১৫

0 154

মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ১৫ জন।

শুক্রবার রাত ১টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চরকিশোরগঞ্জে প্রচণ্ড কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা থেকে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ ও  শরীয়তপুর থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মধ্যে এ সংঘর্ষ হয়।

নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তাফিক বিষয়টি নিশ্চিত করে জানান, নৌ-পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন। আহতদের মধ্যে ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।

প্রাথমিকভাবে নিহত ও নিখোঁজদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।