মিরপুরে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ শিশু নিহত

0 77

নিহত এক শিশুর স্বজনের আহাজারিরাজধানীর মিরপুরের রূপনগরে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয় শিশু মারা গেছে। আহত হয়েছে বেশ কয়েকজন। বুধবার (৩০ অক্টোবর) বেলা ৩টার দিকে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ১৪ জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

নিহত ছয় শিশু হলো ফারজানা (৭), নূপুর (১১), রুবেল (১০), রমজান (৮), শাহিন (৯) ও রিয়া মনি (১০)। এদের মধ্যে সন্ধ্যার পর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়া মারা যায়। সবার লাশ সোহরাওয়ার্দী মেডিক্যালের মর্গে রাখা হয়েছে।

ফারজানার বাবার নাম আবু তালেব, মা নার্গিস বেগম। গ্রামের বাড়ি ভোলার বাপদার চেউয়াখালী। তার বোন মরিয়ম আহত হয়েছে। সে চিকিৎসাধীন। তারা পাঁচ বোন ও দুই ভাই। ফারজানা বস্তির ব্রাক স্কুলে পড়তো।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।