মাসিমপুর এএলএম উচ্চ বিদ্যালয়ে স্বজনপ্রীতি ও দূর্ণীতির মাধ্যমে কমিটি গঠনের পায়তারা

0 211

স্বজনপ্রীতি-দূর্ণীতি ও নানান অনিয়মের মধ্যে দিয়ে জেলার রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মাসিমপুর এএলএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের পায়তারা করছে একটি মহল। সরকারী নিয়মনীতি তোয়াক্কা না করে অশিক্ষিত ও বিতর্কিত লোকজন দিয়ে দ্বিতীয় দফায় বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনের জন্য একটি মহল ষড়যন্ত্র করলে এলাকায় দেখা দিয়েছে চরম ক্ষোভ। বিদ্যালয় শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় লোকজন বিষয়টি সমাধানে জেলা শিক্ষা অফিসার ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে মৌখিক অভিযোগ দিয়েছেন বলে জানা যায়।

কয়েকজন অভিভাবক অভিযোগ করে জানান, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকল্পে গত ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর নির্বাচনী ফরম বিক্রির তারিখ নির্ধারণ দিনক্ষন ঠিক করা হয়। সে লক্ষ্যে এই ফরম কেনার জন্য আগ্রহী প্রার্থীদের অনেকে ফরম ক্রয় করতে বিদ্যালয়ে গেলেও বিদ্যালয় থেকে অভিভাবকদের ফরম ক্রয় করতে দেয়া হয়নি। কেউ জোর করে ক্রয় করতে চাইলেও একটি মহল তাদেরকে বাধা প্রদান করে। বেশ কয়েকজন অভিভাবকের সাথে কথা বলে ফরম ক্রয়ে বাধাদানের ব্যপারে সত্যতা পাওয়া গেছে।

কয়েকজন অভিভাবক জানান, ফরম সংগ্রহ সংগ্রহ করলেও পরবর্তিতে অভিভাবকদের ভয়-ভীতিসহ নানা হুমকি-ধমকি ও দলীয় প্রভাব দেখিয়ে সেই ফরমগুলো প্রত্যাহার করতে বাধ্য করা হয়।
এবিষয়ে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদেরের কাছে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন তিনি জানান, যথাযথ নিয়ম মেনেই ফরম বিতরণ করা হয়েছে। কোন অনিয়ম বা জোর জবরদস্তি করে ফরম প্রত্যাহারের কথা সত্য নয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুর রশীদ জানান, ভূক্তভোগীরা অভিযোগ করলে তদন্ত স্বাপক্ষে এই ঘটনার সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। আগামী ১৪ অক্টোবর মাসিমপুর এএলএম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন হওয়ার কথা ছিলো। আমি অভিযোগের তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।