মাতৃভাষা দিবস উপলক্ষে চাটখিলে ৪নং বদলকোট ইউনিয়ন আওয়ামিলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সমন্বয় সভা অনুষ্ঠিত

0 158

নোয়াখালীর চাটখিল উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্যতা নিয়ে ৪নং বদলকোট ইউনিয়ন আওয়ামিলীগ, যুবলীগ ও ছাত্রলীগের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
৪নং উত্তর বদলকোট ইউনিয়ন উত্তর শাখা আওয়ামিলীগ সভাপতি সিফা জাহাঙ্গীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইন উদ্দিন জিল্লাল।
অনুষ্ঠানে নাজিম উদ্দীন রানার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মফিজ প্রফেসর, খোরশেদ মেম্বার, মাইন উদ্দিন অস্রু, মসিউর রহমান রাজু, শাহাদাত হোসেন, আরাফাত হোসেন, সবুজ হাওলাদার, কামরুল হাসান মিঠু, হৃদয়, অন্তর, রিফাত, অমিত হাসান লিয়ন, সাগর, সাইফুল, সাইফুল ইসলাম মেঘা, আরিফ, নাঈম, ওমর ফারুক, রুপু,বিলাস, মেহেদী, রাহাত, তারেক সহ ইউনিয়নের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্যতা নিয়ে আলোচনা করে বলেন, একুশের ধারাবাহিতায় আমাদের আজকের স্বাধীনতা। স্বাধীনতার পেছনে বায়ান্নর আন্দোলনের আবদানকে অস্বীকার করার উপায় নেই। বায়ান্নর আগে থেকে ভাষা আন্দোলন দানা বাঁধতে থাকে। বায়ান্নতে তা চূড়ান্ত পর্যায়ে রূপ নেয়। তারই ধারাবাহিকতায় ছয় দফা, গণঅভ্যুত্থ্যান ও চূড়ান্ত স্বাধীনতা অর্জন।

তারা আরও বলেন, ভাষার জন্য জীবন উৎসর্গ করার কারণেই একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।