ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় চাটখিলের সোনাচাকা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন

0 176

চাটখিল উপজেলার সোনাচাকা বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে মোট ভোটার মাত্র ১শ ৩২ জন, ৪ টি পদে প্রার্থী ১১ জন। কিন্তু এই নির্বাচন শত-শত মানুষের ব্যাপক উচ্ছাস আর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল আজ।

জীবনগর উচ্চ বিদ্যালয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত এই নির্বাচনের যখন ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহমেদ দিপ্তী তখন আনন্দে ফেটে পড়ে বিজয়ী প্রার্থীদের সমর্থকরা।

এ সময় পদাধিকার বলে এই বাজার কমিটির সভাপতি ও নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগ, প্রধান শিক্ষক ইকবাল হোসেন, সাংবাদিক কামরুল ইসলাম কাননসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই নির্বাচনে সহ-সভাপতি পদে জয়লাভ জাকির হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ মো. আলমগীর হোসেন আবির এবং
প্রচার-সম্পাদক পদে মোশাররফ হোসেন গাজী বিজয় লাভ করেন।

এছাড়া বিনা প্রতিদ্ধন্দ্বিতায় গোলাম হোসেন দপ্তর সম্পাদক এবং মীর হোসেন ও জহিরুল ইসলাম স্থায়ী সদস্য পদে আগেই নির্বাচিত হন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।